ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

বায়তুল মোকাররমে আল মাহমুদের জানাজা সম্পন্ন, দাফন ১৭ ফেব্রুয়ারি

বাংলারচিঠি ডটকম ডেস্ক : কবি আল মাহমুদের দ্বিতীয় জানাজা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সম্পন্ন হয়েছে। ১৬ ফেব্রুয়ারি জোহরের পর তার দ্বিতীয় জানাজা হয়। এর আগে দুপুর পৌনে ১টায় জাতীয় প্রেসক্লাবে তার প্রথম জানাজা সম্পন্ন হয়।

কবির মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার মৌরাইল গ্রামে। তার আগে রাজধানীর মগবাজারের বাসায় তার মরদেহ নিয়ে যাওয়ার কথা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ ফেব্রুয়ারি তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। তবে জানাজা এবং দাফনের সময় নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। খবর ডেইলি বাংলাদেশের।

বাংলা একাডেমিতে ফুলেল শ্রদ্ধায় সিক্ত করা হয় কবি আল মাহমুদকে। ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টা ৪৫ মিনিটে একাডেমির নজরুল মঞ্চে তার মরদেহ রাখা হয়।

১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি আল মাহমুদ। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

‘সোনালী কাবিন’ শব্দ দুটো উচ্চারণ করলেই যার নাম সামনে আসে, তিনি হচ্ছেন কবি আল মাহমুদ। গত ৫০ বছর ধরে বাংলা কবিতার জগতে আলোড়ন তুলেছেন এই কবি। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সক্রিয় থেকে যিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্‌ভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন, তিনি কবি আল মাহমুদ। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবিও তিনি। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। একাধারে একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক তিনি।

কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন।
সূত্র : ডেইলি বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

বায়তুল মোকাররমে আল মাহমুদের জানাজা সম্পন্ন, দাফন ১৭ ফেব্রুয়ারি

আপডেট সময় ০৭:১৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯