ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

বকশীগঞ্জে সমাজসেবা কার্যালয়ের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

সচেতনতামূলক কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতাসমূহ ডিজিটাল পদ্ধতিতে প্রদানের লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন-এটুআই প্রকল্পের সহযোগিতায় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ২৯ জানুয়ারি দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিন, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা মো. শাহাজামাল প্রমুখ।

জানা গেছে, ডিজিটাল বাংলাদেশ ভিশন ২০২১ বাস্তবায়নের অংশ হিসেবে ইলেকট্রনিক পদ্ধতিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন ভাতাসমূহ প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন-এটুআই প্রকল্প উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতা ডিজিটাল পদ্ধতিতে ইলেকট্রনিক অ্যাকাউন্টে ভাতাভোগীদের প্রদান করা হবে। এতে করে ভাতাভোগীদের আর দুর্ভোগ পোহাতে হবে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জে সমাজসেবা কার্যালয়ের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯