ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ৮ জন

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

আসন্ন শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির পালে নতুন হাওয়া লাগতে পারে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

এ নির্বাচনকে ঘিরেই আগামী দিনের আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যত নির্ধারিত হবে বলেও ধারণা তাদের। তবে কার? কোথায়? কি পরিবর্তন আসবে? এ নিয়ে রয়েছে ধোঁয়াশা। যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন তিনিই হবেন আগামী আওয়ামী রাজনীতির নির্দেশক- এমনটা ধারণা অনেকের মাঝেই ঘুরপাক খাচ্ছে। তবে কে হবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান? এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। শেষ নেই প্রার্থীরও। চেয়ারম্যান পদে ইতিমধ্যেই অনেকেই প্রচার-প্রচারণা দিয়েছেন। অনেকেই আবার প্রচারণা ছাড়াই নিজের প্রার্থীতার ইঙ্গিত দিচ্ছেন।

এ পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন- পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান এ কে এম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, জাতীয় শ্রমিক লীগের নকলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক আবুল মনসুর, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা উম্মে কুলসুম রেনু। তবে দলীয় মনোনয়নের প্রত্যাশী হয়ে আরো কয়েকজন প্রার্থীর সংখ্যা বাড়তে পারে বলে একাধীক সূত্রে জানা গেছে।

উল্লেখ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য পদে উম্মে কুলসুম রেনু মনোনয়ন পত্র কিনেছেন। তিনি সেখান থেকে ব্যর্থ হলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে অংশ নিবেন বলে জানা গেছে।

এদিকে, বিএনপি থেকে কোনো প্রার্থীর নাম শোনা না গেলেও দলীয়ভাবে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত এলে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মাহবুব আলী মনির চৌধুরীর ছেলে রাব্বিনুর চৌধুরী প্রার্থী হবেন বলে তিনি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ৮ জন

আপডেট সময় ০৬:৩৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯