ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

জামালপুর-১ আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের বিধিমোতাবেক পর্যাপ্ত ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।

জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়জন প্রার্থী অংশ নেন। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ ২ লাখ ৭৪ হাজার ৬০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। বাকি পাঁচ প্রার্থীর শোচনীয় পরাজয় হয়।

যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা হলেন – জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এম এ সাত্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আবদুল মজিদ, গণফোরামের প্রার্থী সিরাজুল হক, বাংলাদেশ জাতীয় পার্টির (কাজী জাফর) প্রার্থী জাহাঙ্গীর আলম ও ন্যাশনাল আওয়ামী পার্টির সুরুজ্জামান।

বকশীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান জানান, বিধি অনুযায়ী মোট ভোটারের ৮ ভাগ ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হয় না। যেহেতু তারা সেই ভোট পান নি তাই তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

জামালপুর-১ আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আপডেট সময় ০৭:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯