ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

নেতাকর্মীদের সর্তকতার সাথে প্রচারণা চালানোর আহবান জানিয়েছেন ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
নির্বাচনের দিন ঐক্যবদ্ধ ভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা বজায় রাখার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচন বানচালের জন্য ইতোমধ্যে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করেছে উল্লেখ করে তিনি নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে তার জন্য দলীয় নেতা-কর্মীদের সর্বোচ্চ নির্বাচনী প্রচারাভিযান চালানোর আহবান জানান। কারো কোনো উসকানিতে পা না দেওয়ার জন্যও তিনি নেতাকর্মীদের বলেন।

ওবায়দুল কাদের ২৬ ডিসেম্বর সকালে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার লতিফুন্নেছা হাইস্কুল মাঠে কুমিল্লা ১১ আসনের প্রার্থী মন্ত্রী মো. মুজিবুল হকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।

ওবায়দুল কাদের বলেন, চৌদ্দগ্রামসহ দেশের অন্যান্য স্থানে যারা বাসে আগুন, পেট্রোল বোমা ছুড়ে নাশকতা করেছে তারা নৌকার বিকল্প হতে পারে না। গত ১০ বছরে বর্তমান সরকারের যে ব্যাপক উন্নয়ন হয়েছে তাতে বিকল্প অন্য কোন দলের পক্ষে ভোট নেই বলেও জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবাহান ভূঁইয়া হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোঃ মুজিবুল হক এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মো. মুজিবুল হক বলেন, বিগত ১০ বছর চৌদ্দগ্রাম উপজেলার ৪২৯টি গ্রামে যে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে তা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে।

তিনি বলেন, অতীতে বিএনপির আমলে চৌদ্দগ্রামে কোন উন্নয়ন হয়নি। তারা এলাকার মানুষকে উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে এদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে এবং অবকাঠামো গত রাস্তাঘাট স্কুল কলেজ মাদরাসার এত ব্যাপক উন্নয়ন হয়েছে।

আগামী পাঁচ বছরে ক্ষমতায় আসতে পারলে চৌদ্দগ্রামের উন্নয়নের বাকি থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন রেলপথ মন্ত্রী।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

নেতাকর্মীদের সর্তকতার সাথে প্রচারণা চালানোর আহবান জানিয়েছেন ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮