ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

উপজেলা পরিষদের চেয়ারম্যান বিপুলসহ গ্রেপ্তার ৪

নবী নেওয়াজ খান লোহানী বিপুল

নবী নেওয়াজ খান লোহানী বিপুল

সাহিদুর রহমান, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা পুলিশ। আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কেন্দ্রে অগ্নিসংযোগ ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগে ২৩ ডিসেম্বর গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ২৪ ডিসেম্বর দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৩ ডিসেম্বর রাতে ইসলামপুর পৌরসভার বেপারীপাড়া মোড়ে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্র ভাংচুর এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় বেপারীপাড়া এলাকার আওয়ামী লীগ সমর্থক ইসমাইল হোসেন বাদী হয়ে ২৩ ডিসেম্বর রাতেই বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় বিএনপিনেতা নবী নেওয়াজ খান লোহানী বিপুলসহ ৩১ জনের নামে এবং অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করা হয়। মামলাটি দায়েরের পর পুলিশ রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুলসহ চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অন্য তিনজন হলেন উপজেলা ছাত্রদলের সহসভাপতি এস এম রুহুল আমিন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্মআহবায়ক আক্রাম হোসেন সরকার ও ছাত্রদল নেতা রেজাউল করিম।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন এ প্রসঙ্গে বাংলারচিঠি ডটকমকে বলেন, ২৩ ডিসেম্বর রাতে ইসলামপুর পৌরসভার বেপারীপাড়া মোড়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারকেন্দ্র ভাংচুর ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

উপজেলা পরিষদের চেয়ারম্যান বিপুলসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৬:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮