ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী প্রকৃতির সুরক্ষায় ২০৩০ সালের লক্ষ্য অর্জনে নতুন অঙ্গীকার প্রায় ২০০ দেশের যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী নকলায় মহাসড়কে গাছের গুঁড়িতে জনদুর্ভোগ, ৫ জনকে জরিমানা মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন হুমায়ুন, সম্পাদক খাদেমুল বিশ্ব ইজতেমার আগেই মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড়

আমজাদ হোসেনকে জামালপুরের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

প্রয়াত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনকে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষে ভিড়। ছবি : বাংলারচিঠিডটকম

প্রয়াত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনকে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষে ভিড়। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

প্রয়াত চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার জামালপুরের গুণী ব্যক্তিত্ব আমজাদ হোসেনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে চিরবিদায় জানিয়েছে জামালপুরে সর্বস্তরের মানুষ। ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় তাঁর মরদেহ জামালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নেওয়া হলে সেখানে তাকে শ্রদ্ধা জানাতে এবং শেষবারের মতো একনজর দেখতে হাজারো মানুষের ঢল নামে।

জানাজার আগে সেখানে জামালপুর জেলা প্রশাসন, জামালপুর জেলা পরিষদ, জামালপুর পৌরসভা, পুলিশ প্রশাসন, ভাষাসৈনিক মতি মিয়া ফাউন্ডেশন, ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্র, এস এম থিয়েটার, শিল্পকলা একাডেমি, উদীচী, অমৃত থিয়েটার, জামালপুর উচ্চ বিদ্যালয়, প্রশান্তি স্কুল এন্ড কলেজ, জামালপুর মেরিলিবোন ক্রিকেট ক্লাব, লোকজ, জামালপুর প্রেসক্লাব, প্রয়াত আমজাদ হোসেনের সহপাঠী বন্ধু ও স্বজন, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তাঁর মরদেহের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় আমজাদ হোসেনের দুই ছেলে অভিনেতা ও পরিচালক সাজ্জাদ হোসোন দুদোল এবং চলচ্চিত্র পরিচালক সোহেল আরমান কফিনের পাশে ছিলেন।

পরে সেখানে জানাজা নামাজ শেষে জামালপুর পৌর কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। জামালপুরের সর্বস্তরের মানুষ তাঁর জানাজায় অংশ নেন।

এর আগে ২২ ডিসেম্বর রাতে ঢাকা থেকে লাশবহনকারী বরফায়িত গাড়িতে করে জামালপুর শহরের ইকবালপুরে নিজ বাসভবনে তাঁর মরদেহ আনা হয়। গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুরে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের খ্যাতিমান এই চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার আমজাদ হোসেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

আমজাদ হোসেনকে জামালপুরের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

আপডেট সময় ০১:২৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮