ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

কেন্দুয়ায় নৌকার ভোট প্রার্থনায় মোজাফফর হোসেন

কেন্দুয়ায় পথসভায় বক্তব্য রাখেন প্রার্থী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন জামালপুর-৫ সদর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তিনি ২১ ডিসেম্বর সারাদিন সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় নামেন।

তিনি সারাদিনব্যাপী জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের টিউবওয়েলপাড়, স্লুইচগেট মোড়, নাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দামেশ্বর ঘুন্টি মোড়, কাঁঠালতলী, জামিরা মোড়, মৌহাডাঙ্গা এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে নৌকা ভোট প্রার্থনা করেন এবং বিভিন্নস্থানে পথসভায় বক্তব্য রাখেন।

প্রার্থী মো. মোজাফফর হোসেন এসব এলাকায় নির্বাচনী প্রচারণা বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন এবং তিনি নির্বাচিত হলে জামালপুর সদর আসনের উন্নয়ন ও গণমানুষের সেবা করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন। পথসভাগুলোতে তিনি বলেন, এ পর্যন্ত লক্ষ্মীরচর, তুলশীরচর, ঘোড়াধাপ, বাঁশচড়া, রানাগাছা ও শরিফপুর ইউনিয়নসহ পৌরসভার বেশ কিছু ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় গিয়ে বুঝতে পেরেছি আমার ব্যক্তিগত পরিচয়ের সাথে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ব্যাপক জয়কার শুরু হয়েছে। তাদের কাছ থেকে ব্যাপক সারা পাচ্ছি। তিনি ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার নিবেদন জানান।

নির্বাচনী প্রচারণায় জামালপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, সদস্য সাইদুর রহমান শেলী, জেলা পরিষদের সদস্য বুলবুলি আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদুজ্জামান প্রদীপ, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মাহবুবুর রহমান মনজু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক নুরল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখক নেতৃবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

কেন্দুয়ায় নৌকার ভোট প্রার্থনায় মোজাফফর হোসেন

আপডেট সময় ০৮:০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮