ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

ধানের শীষে ভোট চেয়ে শামীম তালুকদারের গণসংযোগ

ভোট চাইছেন ফরিদুল কবীর তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জামালপুর জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবীর তালুকদার শামীম ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে পথসভা, মিছিল ও নির্বাচনী গণসংযোগ করছেন।

তিনি ১৭ ডিসেম্বর সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার, চকপারা, মোনারপার, শিমুলতার, কোরানিপাড়াসহ বিভিন্ন এলাকায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করেন।

ফরিদুল কবীর তালুকদার এ সময় বলেন, মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার নেই। আপনাদের একটি ভোট দিতে পারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। আমরা সরিষাবাড়ীতে সকল দলের সহবস্থান চাই। দেশে চলছে লুটের রাজনীতি। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে আওয়ামী লীগ। দেশের এই টাকা বিদেশে পাচার করার হিসাব একদিন জনগণের কাছে দিতে হবে। কোনো ষড়যন্ত্র করে আগামী নির্বাচনে বিএনপিকে দূরে রাখা যাবে না।

তিনি আরো বলেন, যতই অত্যাচার আওয়ামী লীগ করুক না কেনো। ৩০ তারিখ সকালে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ধানের শীষে ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিবেন। যাতে আওয়ামী লীগ আপনাদের ভোট চুরি না করতে পারে বলেও।

নির্বাচনী গণসংযোগ কালে উপজেলা বিএনপির সহসভাপতি চান মিয়া চানু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মামুনুর রশিদ ফকির, যুগ্মআহ্বায়ক আব্দুল মজিদ, সরিষাবাড়ী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল ফকির, উপজেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক মাসুম মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি রন্জু মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম ফরহাদসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

ধানের শীষে ভোট চেয়ে শামীম তালুকদারের গণসংযোগ

আপডেট সময় ১১:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮