ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

জামালপুরে এমএনএইচ প্রকল্পের কর্মীদের মৌলিক প্রশিক্ষণ

মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা প্রকল্পের কর্মীদের মৌলিক প্রশিক্ষণে বক্তব্য রাখেন সিভিল সার্জন গৌতম রায়। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

মা ও নবজাতকের সর্বোত্তম স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি যৌন ও প্রজনন স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে ১৭ ডিসেম্বর জামালপুর উন্নয়ন সংঘের ‘কমিউনিটি বেইজড ইন্টারভেনশন ফর ইমপ্রুভিং সেক্সুয়াল, রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড রাইটস ইনক্লুডিং মেটারন্যাল এন্ড নিউবরন হেলথ’ (এসআরএইচআরএমএনএইচ) প্রকল্পের আওতায় কর্মীদের তিনদিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়। এতে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

ইউনিসেফ এর সহযোগিতায় উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসি এর শেওলা সভাকক্ষে অনুষ্ঠিত অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের পরিচালক অর্থ ও প্রশাসন জিয়াউর রহমান, কর্মসূচি ব্যবস্থাপক মিনারা পারভীন, জেলা ব্যবস্থাপক লিটন সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের মাদারগঞ্জ উপজেলা ব্যবস্থাপক হেলাল উদ্দিন।

ওরিয়েন্টেশনে ৩৪ জন ইউনিয়ন সহায়ক, সাতজন উপজেলা ব্যবস্থাপক অংশ নেন।

প্রথম দিনের প্রশিক্ষণে জেন্ডার ধারণা, মাতৃ ও শিশু মৃত্যু, কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হয়।

জানা যায়, এই প্রকল্পের আওতায় অবহিতকরণ সভা, পর্যালোচনা সভা, মা সমাবেশ, উঠান বৈঠক, পথ নাটক, যৌথ পরিবীক্ষণ, শিখন পরিদর্শন, বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ, কমিউনিটি ক্লিনিকের কার্যত্রম গতিশীলকরণ, কমিউনিটি দলের সভা নিয়মিতকরণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রশিক্ষণ সূত্রে জানা যায়, এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাস পাবে, যৌন ও প্রজনন স্বাস্থ্যের উন্নয়ন ঘটবে, বাল্যবিয়ে রোধ হবে, গর্ভবতী ও প্রসূতি মায়ের যত্ন নিশ্চিত হবে, তৃণমূলের মানুষ বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, জনপ্রতিনিধিদের সার্বিক সহায়তায় ইউনিসেফ এর দিকনির্দেশনায় উন্নয়ন সংঘ জেলার ৬৮টি ইউনিয়নে এইসব কার্যক্রম বাস্তবায়ন করবে বলে সূত্র জানায়।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

জামালপুরে এমএনএইচ প্রকল্পের কর্মীদের মৌলিক প্রশিক্ষণ

আপডেট সময় ০৭:৫৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮