ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোখলেছুর রহমান বস্তু, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনসমূহ শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও মোনাজাত করে।

পরে অনার্স কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারীরিক কসরত ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিকিৎসক মুরাদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছানোয়ার হোসেন বাদশা, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার কেয়া, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান প্রমুখ।

দুপুরে মহিলাদের বালিশ খেলা, বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া সরকারি শিশু সদন ও হাসপাতালে উন্নত খাবার পরিবেশন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

আপডেট সময় ০৬:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮