ঢাকা ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

নকলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ নেওয়াজ। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু
নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

সারাদেশের ন্যায় শেরপুরের নকলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর ভোর ছয়টায় উপজেলা জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবকের মধ্য দিয়ে দিবসের শুভসূচনা করা হয়। এ সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল সাড়ে নয়টায় শহীদ নকলা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়াও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের বিজয় ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরে পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিএনসিসি, রোভার স্কাউটস, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সম্মিলিত মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এ কুচকাওয়াজ অনুষ্ঠানের সালাম ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ।

বিজয় দিবসের মঞ্চে আরো উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাছিজুর রহমানসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

নকলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

আপডেট সময় ০৫:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮