ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

বেলুন উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান। ছবি : বাংলারচিঠি ডটকম

সাহিদুর রহমান
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ, ডিসপ্লে ও মুুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধুলাসহ নানান কর্মসূচির আয়োজন করা হয়।

১৬ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন এবং অভিবাধন মঞ্চে সালাম গ্রহণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য ও এ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. ফরিদুল হক খান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস ছালাম, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রমুখ।

বেলা সাড়ে ১২টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে। ছবি : বাংলারচিঠি ডটকম

বিজয় দিবসের অনুষ্ঠানে পুুলিশ সদস্য, আনছার সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ মুক্তিযোদ্ধা, সুধীজন, শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেন।

এর আগে ভোর সাড়ে ছয়টায় ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

আপডেট সময় ০৬:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮