ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

শেষ দিনেও আপিল করেননি ২৫১ জন প্রার্থী

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিলের সময় শেষ হয়েছে। ৫ ডিসেম্বর ছিল রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধের প্রার্থীদের আপিলের শেষ দিন। গত তিন দিনে মোট বাতিল হওয়া ৭৮৬ জনের মধ্যে আপিল করেছেন ৫৩৫ জন প্রার্থী। তবে শেষ দিনেও আপিল করেননি ২৫১ জন প্রার্থী।

এদিকে ৬ ডিসেম্বর ১০টা থেকে আপিলের শুনানি ও নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। দুই দিনে শুনানি শেষ করা সম্ভব নয় জানিয়ে ইসি সচিব বলেন, ‘৬ ডিসেম্বর ক্রমিক ১-১৬০, ৭ ডিসেম্বর ১৬১-৩১০ এবং ৮ ডিসেম্বর ৩১১-৫৪৩ এর শুনানি অনুষ্ঠিত হবে।’

তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। গত ২ নভেম্বর বাছাইয়ের পর নানা কারণে ৭৮৬টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করার সুযোগ ছিল ৩, ৪ ও ৫ ডিসেম্বর।

এ সময়ের মধ্যে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসে আপিল করেন প্রার্থীরা। প্রথম দিন ৮২ জন আপিল করেছিলেন। দ্বিতীয় দিন ২৩৪ জন আপিল করেন। আর শেষ দিন অর্থাৎ ৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে কমিশনে আপিল করেন ২১৬ জন। এ নিয়ে মোট বাতিল হওয়া ৭৮৬ জনের মধ্যে আপিল করেছেন ৫৩৫ জন। নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি ২৫১ জন প্রার্থী। ফলে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না।
সূত্র : এবিনিউজ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

শেষ দিনেও আপিল করেননি ২৫১ জন প্রার্থী

আপডেট সময় ০৮:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮