ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হুরুল আমিন মিলন ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতে রোডম্যাপ তৈরি করা হচ্ছে : তথ্যমন্ত্রী ইসলামপুরে বাজার উন্নয়ন নির্মাণ কাজে বাঁধায় হতাশ ব্যবসায়ীরা বকশীগঞ্জে অটোরিকশাভ্যান চুরি ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন হাতীভাঙ্গা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বকশীগঞ্জে ঈদ ফুড প্যাকেজ বিতরণ জামালপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি শুরু জামালপুরে সৈনিক সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ ডিসেম্বর প্রস্তুতি ম্যাচ মাশরাফি-তামিমের

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ ডিসেম্বর সীমিত ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। দলকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে সকাল নয়টায় শুরু হবে প্রস্তুতি ম্যাচটি।

প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে ১৩ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করা হয়েছে। মাশরাফি ছাড়াও দলে আছেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলী, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয়, শাহিন আলম, মেহেদি হাসান রানা ও নাজমুল ইসলাম অপু।

এশিয়া কাপ চলাকালীন হাতের ইনজুরির পড়েছিলেন তামিম। এরপর থেকেই দলের বাইরে রয়েছেন তিনি। এই প্রস্তুতি ম্যাচ দিয়ে আবারো ২২ গজে ফিরতে যাচ্ছেন তামিম।

এশিয়া কাপে ইনজুরিতে পড়েন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারো আন্তর্জাতিক অঙ্গনে ফিরেন সাকিব।

প্রস্তুতি ম্যাচ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। যা শুরু হবে ৯ ডিসেম্বর। সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে ঢাকার মিরপুরে, তৃতীয় ও শেষটি হবে সিলেটে। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে দু’দল। টি-২০ সিরিজের প্রথমটি হবে সিলেটে এবং পরের দু’টি হবে ঢাকায়।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হুরুল আমিন মিলন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ ডিসেম্বর প্রস্তুতি ম্যাচ মাশরাফি-তামিমের

আপডেট সময় ০৭:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮