ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

তিন শিল্পীকে ১৫ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
চলচ্চিত্র ও নাট্য অভিনেত্রী মিনু মমতাজ, নাট্য অভিনেত্রী আইরিন অধিকারী ও ডাবিং শিল্পী খেয়া ইসলামকে ১৫ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর ডেইলি বাংলাদেশের।

২৯ নভেম্বর দুপুরে এই তিন শিল্পীকে এ অনুদান প্রধান করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী ঐক্যজোটের সাধারণ সম্পাদক জি এম সৈকত।

তিনি বলেন, মিনু মমতাজ, আইরিন অধিকারী ও খেয়া ইসলাম এই তিন শিল্পীকে ৫ লাখ করে মোট ১৫ লাখ টাকা অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তিন জনের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রীর নিজস্ব আর্থিক তহবিল বিভাগের কর্মকর্তারা। সঞ্চয়ীপত্র হিসেবে প্রতি মাসে একটি করে কিস্তিতে তাদের এই টাকা দেওয়া হবে।

শিল্পী ঐক্যজোটের সাধারণ সম্পাদক জি এম সৈকত আরো জানান, অনেক দিন থেকে মিনু মমতাজ কিডনি এবং চোখের সমস্যায় ভুগছেন। আইরিন অধিকারী মেরুদণ্ডের হাড় ও পেটে টিউমার রোগে ভুগছেন এবং খেয়া ইসলাম ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। তাদের সহায়তার জন্য নভেম্বরে শিল্পী ঐক্য জোটের সভাপতি ও অভিনেতা ডি এ তায়েবের পরামর্শে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করা হয়েছিল। সংগঠনটির সহযোগিতায় সরকারি অনুদান পেল এই তিন শিল্পী। অনুদান পাওয়ার পর প্রধানমন্ত্রী ও এই সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

এর আগে সাম্প্রতিক সময়ে আফজাল শরীফ, ড্যানি রাজ, প্রবীর মিত্র, কুদ্দুস বয়াতি, রেহানা জলি, নূতন ও সর্বশেষ চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের চিকিৎসার জন্য অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

তিন শিল্পীকে ১৫ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৪৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮