ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় ২৮ নভেম্বর রাতে ও ২৯ নভেম্বর সকালে কড্ডার মোড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। খবর ডেইলি বাংলাদেশের।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এর উপসহকারী পরিচালক মো. আবদুল হামিদ বলেন, সয়দাবাদ এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি রডবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিতালুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। হতাহতরা দুই ট্রাকের ড্রাইভার ও হেলপার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

কড্ডার মোড় ট্রাফিক ইন্সপেক্টর আসাদ আলী বলেন, সকালে ঢাকা থেকে বগুড়াগামী আলিফ পরিবহনের একটি বাস কড্ডার মোড়ে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস ও একটি ট্রাকের সংঘর্ষ হয়। বাস থেকে পাঁচ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।এ ছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৯ জনকে। নিহত এবং আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

আপডেট সময় ০২:৩০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮