ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

জামালপুরে শুরু হচ্ছে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

‘নারীর কথা শুনবে বিশ্ব: কমলা রঙে নতুন দৃশ্য’ এই আওয়াজ তুলে ২৫ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত পনেরদিনব্যাপী শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ উপলক্ষে পনেরদিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এবারের নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের মূল অঙ্গীকার হচ্ছে – জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে, আমরা আছি একসাথে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে ২৫ নভেম্বর সকাল ১০টায় জামালপুর শহরের বকুলতলা মোড়ে বিপুল সংখ্যক নারী ও পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মানববন্ধন। মানববন্ধন শেষে সেখান থেকে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা, মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা প্রশাসক আহমেদ কবীর।

পক্ষকালব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ৫ ডিসেম্বর পুরুষ প্রতিনিধিদের সাথে আলোচনা সভা এবং ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সাইকেল শোভাযাত্রা, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জয়িতাদের ক্রেস্ট প্রদান, সংবাদ সম্মেলন ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের সমাপনী অনুষ্ঠান।

আয়োজক সংস্থা সূত্র জানায়, জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় থাকছে আস্থা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি, ইউএনএফপিএ এবং আইন ও সালিস কেন্দ্র। এতে আর্থিক সহায়তা করবে কিংডম অফ দ্যা নেদারল্যান্ড। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার বিপুল সংখ্যক প্রতিনিধি অংশ নিবেন।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে শুরু হচ্ছে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ

আপডেট সময় ০৫:২২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮