ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

জামালপুরে গণমাধ্যমকর্মীদের সংবাদ তৈরির কৌশল বিষয়ক কর্মশালা সমাপ্ত

কর্মশালার সমাপনী দিনে জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীসহ অন্যান্য অতিথি ও সাংবাদিকবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে জামালপুর জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত তিনদিনব্যাপী কর্মশালা ১৮ নভেম্বর সমাপ্ত হয়েছে। ইউনিসেফ এর আর্থিক সহায়তায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় নবজাতকের স্বাস্থ্যের ওপর গণমাধ্যমকর্মীদের সংবাদ তৈরির কৌশল বিষয়ক কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) মঞ্জুরুল আলম, সহকারী পরিচালক মাসুদ আলম ভূঁইয়া, ইউনিসেফ প্রতিনিধি রৌশন আরা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাংবাদিক শফিক জামান, জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরুন্নবী খন্দকার।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। ১৬ নভেম্বর কর্মশালাটি শুরু হয়।

কর্মশালায় জামালপুরে কর্মরত সকল টেলিভিশন সাংবাদিকগণ অংশ নেন। এ ছাড়াও বাসস জেলা প্রতিনিধি মুখলেছুর রহমান ও বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম এ কর্মশালায় অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে গণমাধ্যমকর্মীদের সংবাদ তৈরির কৌশল বিষয়ক কর্মশালা সমাপ্ত

আপডেট সময় ০৯:৪৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮