ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

বিদেশি পর্যবেক্ষকদের জন্য নির্বাচন পেছানোর দাবি অযৌক্তিক ও অবাস্তব : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশি পর্যবেক্ষকদের জন্য বিএনপি’র জাতীয় নির্বাচন পেছানোর যে দাবী করেছে তা অযৌক্তিক ও অবাস্তব।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ১৩ নভেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে অংশ নিয়েও পুরনো নালিশের অভ্যাসের মধ্যেই সীমাবদ্ধ আছে বিএনপি। বিদেশিদের উপর নির্ভর করে নির্বাচন পেছাবে না। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিদেশি পর্যবেক্ষকদের জন্য জাতীয় নির্বাচনের তারিখ পেছাতে হবে এর চেয়ে হাস্যকর, অবান্তর, অবাস্তব, ভিত্তিহীন ও অযৌক্তিক দাবি আর হতে পারে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যদি আন্দোলনের চিন্তা করে তাহলে দেশের জনগণই তাদের প্রতিরোধ করবে। কারণ, জনগণ এখন নির্বাচনের মুডে আছে।

দলীয় মনোনয়ন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন ব্যক্তিগত ব্যাপার, যে কেউ চাইতে পারে। কাকে দেয়া হবে তা জানেন দলের সভাপতি। পুনঃতফসিলের কারণে তাড়াহুড়ো করার কিছু নেই। দলের মনোনয়ন তালিকা চূড়ান্ত হতে ৪-৫ দিন সময় লাগবে। এখন প্রার্থীদের সার্ভে রিপোর্ট পর্যালোচনা করা হচ্ছে।

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডে তিনজন অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছেন জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, ড. আব্দুর রাজ্জাক ও কর্ণেল (অব.) ফারুক খান দলের সংসদীয় মনোনয়ন বোর্ডে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছেন।

কাদের বলেন, ‘সংসদীয় বোর্ডের তিন জন সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম ও ড. আলাউদ্দিন আহম্মেদ অসুস্থ থাকার কারণে তাদের অস্থায়ীভাবে অন্তভুক্ত করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বিদেশি পর্যবেক্ষকদের জন্য নির্বাচন পেছানোর দাবি অযৌক্তিক ও অবাস্তব : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:৪৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮