ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র আরো এক ধাপ এগিয়ে যাবে : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র আরো এক ধাপ এগিয়ে যাবে।

তিনি ১০ নভেম্বর সকালে রাজধানীর জিপিও’র কাছে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কয়ারে তার স্মৃতির প্রতি দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন।

১৯৮৭ সালের এই দিনে তৎকালীন সামরিক শাসকের বিরুদ্ধে রাজধানীর রাজপথে লড়াই করতে গিয়ে শহীদ নূর হোসেন নিহত হন। তার রক্তদানের মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলন বেগবান হয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

সেতুমন্ত্রী কাদের বলেন, ‘ সামনে আগামী জাতীয় নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র আরো এক ধাপ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য আওয়ামী লীগের প্রয়াস অব্যাহত থাকবে।’

তিনি বলেন, গণতন্ত্রের এ অভিযাত্রায় অনেক ঝুঁকি রয়েছে। তবুও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যে যাত্রা শুরু করেছেন তা অব্যাহত রাখতে আওয়ামী লীগ যে কোন ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের গণতন্ত্রের পথ কখনো ফুল বিছানো ছিল না। অনেক সংগ্রাম, ত্যাগ, জেল-জুলুম ও আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে অর্জন করতে হয়েছে।

তিনি বলেন, গণতন্ত্রের এ সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকের গণতন্ত্র দীর্ঘ পথ অতিক্রম করেছে। দেশে আইপিইউ ও সিপিএ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ দু’টি সম্মেলন সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে দেশের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতা ফুটে উঠেছে। এ প্রয়াস অব্যাহত থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক কাদের বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে এত হতাশা কেন তা আমরা জানি না। তবে তাদের এ হতাশার মধ্যেও আশার আলো রয়েছে।
তিনি বলেন, ‘আমরা জানি, তারা নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে তাদের ঘোষণা আনুষ্ঠানিকতা মাত্র।’

নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের দাবির বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী কাদের বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের প্রয়োজন নেই, নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজন নিরপেক্ষ নির্বাচন কমিশন।

তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেছে। এখন সব কিছুই নির্বাচন কমিশনের অধীনে চলে গেছে। ইসি নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেছে।

কাদের আরো বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য কতৃত্বপূর্ণ ভূমিকা পালনে আমরাও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা প্রদান করে যাবো।

এর আগে ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক আইনজীবী আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামনুন নাহার চাঁপা, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য আকতারুজ্জামান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ ও মোটর চালক লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান।
সূত্র :বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র আরো এক ধাপ এগিয়ে যাবে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৮:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮