ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ীতে আওয়ামী লীগের গণমিছিল

উপজেলা আওয়ামী লীগের গণমিছিল বের হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের পক্ষে একসাথে মাঠে নেমেছেন দুই সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৬ নভেম্বর বিকেলে এক গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর এলাকার কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিমলা বাজার খালেক প্লাজার সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী ছানোয়ার হোসেন বাদশা ও আরেক মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান শাহাজাদা, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত আলী, বিআরডিবির চেয়ারম্যান কামাল পাঠান, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম সোহেল রানা প্রমুখ।

সমাবেশে দুই মনোনয়ন প্রত্যাশী তাদের বক্তব্যে বলেন, জামালপুর-৪ আসনে দলীয় সভানেত্রী শেখ হাসিনা যাকেই নৌকার প্রতীকে মনোনয়ন দেবেন- সবাই তার পক্ষেই কাজ করে বিজয় ছিনিয়ে আনবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

সরিষাবাড়ীতে আওয়ামী লীগের গণমিছিল

আপডেট সময় ০৭:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮