ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

টেকনোক্র্যাট মন্ত্রীদের মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ থেকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৬ নভেম্বর গণভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগপত্র প্রদানের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর সাথে ৬ নভেম্বর বিকেলে গণভবনে আটটি ইসলামী দলের সংলাপ শেষে ওবায়দুল কাদের এ ব্রিফিং করেন।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উল্লেখ করেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সাথে বিরোধী দল ও জোটের সংলাপের আলোচ্য বিষয় তুলে ধরার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ নভেম্বর সংবাদ সম্মেলন করবেন।

বর্তমানে মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় চারজন মন্ত্রী রয়েছেন। এরা হচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

টেকনোক্র্যাট মন্ত্রীদের মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট সময় ০৬:৪৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮