ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছাত্রলীগ নেতা প্রতীক জেলহাজতে

আটক প্রতীক সাহা। ছবি : বাংলারচিঠি ডটকম

আটক প্রতীক সাহা। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক বোতল ভারতীয় মদসহ বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রতীক সাহাকে (২৩) আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ২৭ অক্টোবর দিবাগত রাতে তাকে বকশীগঞ্জ পৌরসভার সীমারপাড় এলাকা থেকে আটক করা হয়। তিনি বকশীগঞ্জ পৌরসভার দক্ষিণ বাজার এলাকার কাপড় ব্যবসায়ী জিতেন্দ্র সাহার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানার টহল পুলিশ ২৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার সীমারপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় এক বোতল ভারতীয় মদসহ বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রতীক সাহাকে আটক করা হয়। এ ব্যাপারে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। গতকাল রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুর রহমান বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘ভারতীয় মদসহ আটক ছাত্রলীগনেতা প্রতীক সাহাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ছাত্রলীগ নেতা প্রতীক জেলহাজতে

আপডেট সময় ০৬:২০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮