ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু

জামালপুরে বিএনপির কালো পতাকা প্রদর্শন

জামালপুর জেলা বিএনপির কালোপতাকা প্রদর্শন। ছবি : বাংলারচিঠি ডটকম

জামালপুর জেলা বিএনপির কালো পতাকা প্রদর্শন। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন করেছে জামালপুর জেলা বিএনপি। পুলিশের নিষেধাজ্ঞার কারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল করতে না পেরে ২১ অক্টোবর সকালে শহরের স্টেশন বাজার মোড়ে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা-কর্মীরা কালো পতাকা প্রদর্শন ও সমাবেশ করেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আমজাদ হোসেন, আইনজীবী মো. গোলাম নবী, শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী, সফিউর রহমান সফি, রুহুল আমিন মিলন, আইনজীবী রবিউল আলম বাবলু, জিয়া পরিষদ নেতা শামীম, মৎস্যজীবীদল নেতা আব্দুল হালিম প্রমুখ।

সমাবেশে বক্তারা তারেক রহমানের সাজাকে আদালতের ফরমায়েসি রায় বলে উল্লেখ করে অবিলম্বে এ রায় প্রত্যাহারের দাবি জানান। এ সময় নেতা-কর্মীরা একযোগে কালো পতাকা প্রদর্শন করেন। সমাবেশস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল

জামালপুরে বিএনপির কালো পতাকা প্রদর্শন

আপডেট সময় ০৫:৪৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮