ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

জামালপুরে প্রশান্তির উদ্যোগে বাল্যবিয়ে বিরোধী সভা

সভায় বক্তব্য রাখেন সংস্থার সভাপতি গুলেনুর বেগম। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

জামালপুরে প্রশান্তি মহিলা কল্যাণ সংস্থার উদ্যোগে ১৯ অক্টোবর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিয়ে বিরোধী এক সভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম।

জামালপুর শহরের বজ্রাপুর অবস্থিত সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করে প্রশান্তি মহিলা কল্যাণ সংস্থার সভাপতি গুলেনুর বেগম। সভায় সংস্থার কার্যকরী কমিটি ও সাধারণ কমিটির সদস্যরা অংশ নেন।

সংস্থাটি মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য অনেক আগে থেকে নকশিকাঁথা কার্যক্রম শুরু করলেও সামাজিক দায়বদ্ধতা থেকে শুরু করেছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্য বিয়ে বিরোধী ও সমাজ সচেতনতামূলক বহুমুখী কার্যক্রম।

সংস্থার সদস্যগণ মুক্ত আলোচনা করতে গিয়ে বলেন সরকারিভাবে তাদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলে নিজেরা স্বাবলম্বি হবার পাশাপাশি বেকার কর্মসক্ষম মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারবে।

জাহাঙ্গীর সেলিম তার বক্তব্যে বলেন, সবাই জেগে উঠলে বাল্যবিয়ে প্রতিরোধ হবে। সমাজে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ একযোগে সবাইকে কাজ করতে হবে। তিনি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের জন্য জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থায় যোগাযোগ করার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে প্রশান্তির উদ্যোগে বাল্যবিয়ে বিরোধী সভা

আপডেট সময় ০৬:৪৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮