ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

মুয়াল্লেম আব্দুল হক হত্যা মামলায় মাদরাসার পরিচালক গ্রেপ্তার

শফিকুল ইসলাম মুলু

শফিকুল ইসলাম মুলু

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর সদর উপজেলার নরুন্দিতে হাজিদের মুয়াল্লেম আব্দুল হক হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে শফিকুল ইসলাম মুলু (৩৯) নামে এক মাদরাসার পরিচালককে ৩০ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তার শফিকুল ইসলাম মুলু শেরপুরের সাতপাকিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

জানা গেছে, জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মহিশুরা গ্রামের আব্দুল হক সৌদি আরবে হজযাত্রীদের মুয়াল্লেম ছিলেন। তিনি গত বছরের ১২ মে বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ১৬ মে সকালে স্থানীয় মানিকার চরে ব্রহ্মপুত্র নদে তাঁর লাশ পাওয়া যায়। হত্যাকারীরা তাঁর লাশ গুম করার উদ্দেশে সিমেন্টের দুটি খুঁটির সঙ্গে বেঁধে পানিতে ডুবিয়ে রেখেছিল। তাঁর সঙ্গে ১০ লাখ টাকা ছিল। তিনি টাকাগুলোর বিনিময়ে ডলার সংগ্রহ করার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। পরিবারের ধারণা, খুনিরা পূর্বপরিকল্পিতভাবে ডলার লেনদেনের কথা বলেই তাঁকে ডেকে নিয়ে হত্যা করে লাশ গুম করেছিল। এ ঘটনায় গত বছরের ১৬ মে তার স্ত্রী মরিয়ম আক্তার জামালপুর সদর থানায় একটি মামলা করেন। পুলিশ স্বপ্রণোদিত হয়ে মামলাটি জামালপুর পুলিশ সুপার কার্যালয়ের সিআইডিতে স্থানান্তর করে। দীর্ঘদিন তদন্ত শেষে সিআইডি গত জুলাই মাসে নরুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

জামালপুর সিআইডি সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের সাথে কে কে জড়িত তা খোঁজে বের করতে কাজ করছে সিআইডি। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে শফিকুল ইসলাম মুলুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। শফিকুল ইসলাম মুলু শেরপুরের হামিউস সুন্নাহ রওজাতুল উলুম নুরানী কওমি মাদরাসার পরিচালক। তার বিরুদ্ধে হুন্ডি ব্যবসারও অভিযোগ রয়েছে।

জামালপুর সিআইডির পরিদর্শক এম এ নাসিম জানান, গ্রেপ্তার শফিকুল ইসলাম মুলুকে ১ অক্টোবর আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

মুয়াল্লেম আব্দুল হক হত্যা মামলায় মাদরাসার পরিচালক গ্রেপ্তার

আপডেট সময় ০৮:১৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮