ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

জামালপুরে চারজন গাড়ি চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর শহরের কম্পপুর মোড়ে ১ অক্টোবর দুপুরে অভিযান চালিয়ে চালক সনদ, রেজিস্টেশন ফিটনেস সার্টিফিকেট ও পারমিট ব্যতীত গাড়ি চালানোয় চারজন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নাহিদা সুলতানা এ অভিযান চালান। জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, নির্বাহী হাকিম নাহিদা সুলতানা ১ অক্টোবর দুপুরে কম্পপুর মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় চালক সনদ, রেজিস্টেশন ফিটনেস সার্টিফিকেট ও পারমিট ব্যতীত গাড়ি চালানোয় ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশের ১৩৮ ও ১৫২ ধারায় চারজন চালককে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

জরিমানায় দণ্ডপ্রাপ্ত গাড়ি চালকেরা হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার কাচিমা গ্রামের সাদা শেখের ছেলে নাজমুল হোসেন, দক্ষিণ কিসামতজল্লা গ্রামের আব্দুল জব্বারের ছেলে রাব্বুল, দেওয়ানগঞ্জ উপজেলার শেখপাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে মো. আফসার আলী ও মেলান্দহ উপজেলার শাহজাদপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. আনসার শেখ।

জামালপুর বিআরটিএ এর পরিদর্শক ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

জামালপুরে চারজন গাড়ি চালককে জরিমানা

আপডেট সময় ০৯:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮