ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

সরিষাবাড়ীতে ছাত্রলীগ নেতা মাসুদ গ্রেপ্তার

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদক ও নারী নির্যাতনের পৃথক দুইটি মামলায় পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে আরামনগর বাজার সংলগ্ন ট্রাক সমিতি মোড় থেকে নেশাগ্রস্ত অবস্থায় গ্রেপ্তারের পর ২৭ সেপ্টেম্বর দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, সরিষাবাড়ী পৌরসভার ধানাটা গ্রামের বৈদ্যুতিক মিস্ত্রি মোজাম্মেল হকের ছেলে মাসুদুর রহমান ওরফে ইয়াবা মাসুদ ওরফে দালাল মাসুদ ছাত্রলীগ নেতা পরিচয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক কারবারী, মিথ্যা অযুহাতে লোকজনকে পুলিশ দিয়ে গ্রেপ্তারের হুমকিসহ বিভিন্নভাবে নিরীহ লোকদের হয়রানী করে আসছিলেন। অপরদিকে দুই বছর আগে তিনি জামালপুর সদর উপজেলার দড়ি হামিদপুর গ্রামের মজনু আকন্দের মেয়ে মীম আক্তারকে বিয়ে করে যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন চালান। স্বামীর নির্যাতন সইতে না পেরে মীম আক্তার সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন। স্ত্রীর অভিযোগে এসআই ঈমান আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ২৬ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে ট্রাক সমিতি মোড় থেকে মাসুদকে মাতাল অবস্থায় গ্রেপ্তার করে। হাসপাতালে ডাক্তারি পরীক্ষার পর তার বিরুদ্ধে বিনা লাইসেন্সে মদ্যপান করায় মামলা দায়ের হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, মাসুদের বিরুদ্ধে তার স্ত্রী নির্যাতনের অভিযোগে একটি মামলা করেন। এ ছাড়া মাতাল অবস্থায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এসআই ঈমান আলী বাদি হয়ে একইদিন অপর একটি মামলা দায়ের করেন। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী পৌর ছাত্রলীগের সভাপতি শিহাব শেখ জানান, মাসুদ তার কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

সরিষাবাড়ীতে ছাত্রলীগ নেতা মাসুদ গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৫৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮