ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

সাংবাদিক হাফিজ রায়হান সাদার মা রাহেলা আর নেই

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
চ্যানেল আই এর জামালপুর জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদার মা রাহেলা বেওয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২৬ সেপ্টেম্বর সকালে জামালপুর শহরের আমলাপাড়ায় ছোট ছেলে আমেরিকা প্রবাসী হাফিজ রওশন কাজলের বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

মেলান্দহ উপজেলার শিরিঘাট গ্রামের মরহুম হাফিজুর রহমান তোতা মিয়ার স্ত্রী রাহেলা বেওয়া মৃত্যুকালে ৩ ছেলে, ৫ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। জোহর নামাজের পর শহরের আমলাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাযা এবং শিরিঘাট স্কুল মাঠে আছর নামাজের পর দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে শিরিঘাটে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক মুক্তিযোদ্ধা লাবলু আনসার, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল ও সাধারণ সম্পাদক দুলাল হোসাইনসহ অন্যান্য গণমাধ্যমকর্মী ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

সাংবাদিক হাফিজ রায়হান সাদার মা রাহেলা আর নেই

আপডেট সময় ০৭:০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮