ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

ইসলামপুরে বাল্যবিয়েকে লাল কার্ড

শিক্ষকদের সন্ত্রাস, জঙ্গীবাদ ও বাল্যবিয়ে বিরোধী শপথ বাক্য পাঠ করান সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলার চিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর ॥
সন্ত্রাস, জঙ্গীবাদ ও বাল্যবিয়েকে লাল কার্ড দেখিয়ে শপথ বাক্য পাঠ করেছেন জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

উপজেলা প্রশাসন ২৫ সেপ্টেম্বর সকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, ইসলামপুর এম এ সামাদ-পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, জেলা শিক্ষা কর্মকর্তা মো. মজিবর রহমান, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।

শিক্ষকরা বাল্যবিয়েকে না বলুন লাল কার্ড উচিয়ে শপথ করেন। ছবি : বাংলার চিঠি ডটকম

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বলেন, শেখ হাসিনার সরকারের শিক্ষাক্ষেত্রে গুণগত উন্নয়নের ফলে বাংলাদেশে শিক্ষিতের হার বৃদ্ধি পেয়েছে যা দক্ষ মানবসম্পদে পরিণত করেছে ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে স্বল্প ও দীর্ঘ মেয়াদী ডেল্টা কর্মসূচি প্রণয়ন করছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রা যেন বন্ধ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখার জন্য শিক্ষকদের সহযোগিতা চান তিনি। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার সরকারকে বারবার দরকার বলে তিনি অভিমত প্রকাশ করেন।

আলোচনায় বক্তারা সন্ত্রাস, জঙ্গীবাদ ও বাল্যবিয়ে বিরোধী আন্দোলনে একাত্মতা ঘোষণা করে দেশে শিক্ষার গুণগত মান উন্নয়নের ফলে দেশ সকল দিক দিয়ে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

ইসলামপুরে বাল্যবিয়েকে লাল কার্ড

আপডেট সময় ০৯:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮