ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে এম্পাওয়ারহারের উদ্যোগে মানবাধিকার দিবস পালিত পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ’৭১ বিজয় পাইলাম, আজও মুক্তি পাইলাম না’ জামালপুরে মানবাধিকার দিবসে বক্তারা

দেওয়ানগঞ্জে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

পুলিশের অভিযানে আটক গাঁজাসহ দুই মাদক কারবারি। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ ॥
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ এলাকা থেকে ১৮ সেপ্টেম্বর সকালে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী সবুজপাড়া গ্রামের উসমান গনির ছেলে মঞ্জিল হক (৫৩) ও সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের মৃত মাদু শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরহাদ আলী ও এএসআই মোশারফ হোসেন ১৮ সেপ্টেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী-দেওয়ানগঞ্জ সড়কে অভিযান চালান। এ সময় ইজিবাইক যোগে গাঁজা নিয়ে দেওয়ানগঞ্জ যাওয়ার পথে দুই মাদক কারবারি মঞ্জিল হক ও জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক জানান, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ১৮ সেপ্টেম্বর দুপুরে তাদের জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, মাদক ও জুয়ার সাথে কোনো আপস নেই। জামালপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক প্রতিরোধের জন্য বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস

দেওয়ানগঞ্জে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৭:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮