ঢাকা ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

জামালপুরে অস্বাস্থ্যকর বেকারি পণ্য উৎপাদনকারীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর পৌরসভার বগাবাইত বোর্ডঘর এলাকায় ১৭ সেপ্টেম্বর দুপুরে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও ক্ষতিকর বেকারি পণ্য উৎপাদন করার অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মুহাম্মদ ইমরানুল হক এ অভিযান চালান। জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, নির্বাহী হাকিম মুহাম্মদ ইমরানুল হক ১৭ সেপ্টেম্বর দুপুরে বগাবাইত বোর্ডঘর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় বেকারি পণ্য তৈরির একটি প্রতিষ্ঠানে বিএসটিআই এর অনুমোদন ও মানচিহ্ন ব্যতীত নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে এবং ক্ষতিকর রং, স্যাকারিন ও হাইড্রোস ব্যবহার করে বেকারি পণ্য উৎপাদন করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। পরে প্রতিষ্ঠানটির মালিক মো. সিদ্দিককে ১৯৮৫ সালের বিএসটিআই অর্ডিন্যান্সের ২৪ এবং ৩১(এ) ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। মো. সিদ্দিক বগাবাইত গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে।

বিএসটিআই এর পরিদর্শক ও জামালপুর সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

জামালপুরে অস্বাস্থ্যকর বেকারি পণ্য উৎপাদনকারীকে জরিমানা

আপডেট সময় ০৯:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮