ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের হাতে কাজ তুলে দিব : ড. সামিউল হক ফারুকী

৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে সাফ ফুটবল

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ। মূলত এশিয়ার বিশ্বকাপ হিসেবে পরিচিত এ ফুটবল চ্যাম্পিয়নশীপ। স্পন্সরশিপের কারণে ২০১৫ সাল থেকে টুর্নামেন্টটি ‘সাফ সুজুকি কাপ’ হিসেবে পরিচিত হয়ে আসছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশ অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ।

শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশ দলের অধিনায়ক, সাফ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও স্পন্সর প্রতিষ্ঠানের উপস্থিতিতে গতকাল উন্মোচিত হয়েছে টুর্নামেন্টের ট্রফি।

সাত দল দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে টুর্নামেন্টে। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান, নেপাল ও পাকিস্থান। ‘বি’ গ্রুপে লড়বে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। ৪ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল চারটায় মুখোমুখি হবে নেপাল ও পাকিস্তান। সন্ধ্যা সাতটায় দিনে দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে স্বাগতিক বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি সাতবার শিরোপা জিতেছে ভারত। বর্তমান চ্যাম্পিয়নও তারা।

২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে এ পর্যন্ত একবারই টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ। এরপর কেটে গেছে প্রায় দেড় দশক, কখনো আর ট্রফি ছুঁয়ে দেখা হয়নি লাল-সবুজের জার্সিধারীদের। শুধু দেড় দশকের ট্রফি শূন্যতাই নয়, সাফে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থাও খুব বেশি ভাল নয়। সর্বশেষ তিন আসরের কোনোবারই গ্রুপ পর্ব পার হতে পারেনি বাংলাদেশ। তিন আসরে মোট ৯ ম্যাচ খেলে জয় মাত্র একটিতে, ড্র দুটি, বাকি ছয়টিই হার। অথৈ সাগরে তলিয়ে যেতে থাকা বাংলাদেশের ফুটবলে অবশ্য হঠাৎ আলোর ঝলকানি হয়ে এসেছে এশিয়ান গেমসের পারফরম্যান্স। যেখানে ফিফা  র‌্যাংকিংয়ে প্রায় একশ ধাপ এগিয়ে থাকা কাতারকে হারিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো খেলেছে দ্বিতীয় রাউন্ডে। সেই সাফল্য সাফে বাংলাদেশকে কিছুটা হলেও এগিয়ে রাখবে। আশা ২০০৩ আসরের পুনরাবৃত্তি।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন

৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে সাফ ফুটবল

আপডেট সময় ০৯:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮