ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

নেপালকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের বালিকা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নেপালকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে।

১৩ আগস্ট ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে নেপালকে। গোল করেছেন তহুরা খাতুন, মারিয়া মান্দা ও সাজেদা খাতুন।

অপর দিকে দিনের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বাংলাদেশ বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফাইনালে পেলো ভুটানকে। ১৬ আগস্ট ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশের বালিকারা। অন্য সেমিফাইনালে ভারত খেলবে নেপালের বিরুদ্ধে।

গেল বছর শুরু হওয়া মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরে নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

সূত্র : ডেইলি বাংলাদেশ ডটকম

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

নেপালকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট সময় ০৯:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮