ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে বাস পরিচালকের সংবাদ সম্মেলন অটোরিকশায় নিজ এলাকা ঘুরে দেখলেন বীর মুক্তিযোদ্ধাসহ প্রবীণ ব্যক্তিরা প্রতিমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে মিষ্টি বিতরণ গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায় : প্রধান উপদেষ্টা বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসাবে দেখতে চায় জামালপুর-৩ আসনের জনগণ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

জামালপুর বগাবাইদ উচ্চ বিদ্যালয়ে শিশু সুরক্ষা কমিটির সভা

বগাবাইদ উচ্চ বিদ্যালয়ে শিশু সুরক্ষা কমিটির সভা। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
শিশুদের সর্বোত্তম সুরক্ষা এবং আইনের সংস্পর্শে ও সংঘাতে আসা শিশুদের প্রাতিষ্ঠানিক সহায়তা (আইআইআরসিসিএল) প্রকল্পের আওতায় ১২ আগস্ট জামালপুর বগাবাইদ উচ্চ বিদ্যালয়ে শিশু সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোতাহার হোসেন।

শিশু সুরক্ষা কমিটির সভাপতি বিদ্যালয়টির নবম শ্রেণির ছাত্রী স্বর্ণার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, আঞ্চলিক ব্যবস্থাপক মিনারা পারভীন, সমাজকর্মী আরজু মিয়া, স্বেচ্ছাসেবক আসমাউল আসিফ প্রমুখ।

উল্লেখ, উন্নয়ন সংঘের আইআইআরসিসিএল প্রকল্পের আওতায় শিশুদের সুরক্ষাকল্পে জামালপুরে ১০টি উচ্চবিদ্যালয়ে শিশু সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় অপরাজেয় বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ আইআইআরসিসিএল প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে।

এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হলো শিশুরা যাতে ভুল পথে জড়িয়ে না পড়ে এবং বিপথে চলে আসা শিশুদের আইনের জটিলতা থেকে সহজে মুক্ত করে যাতে স্বাভাবিক জীবনে ফিরিয়ে। পাশাপাশি পরিবারের সাথে থেকে তাদের স্বাভাবিক বিকাশকে তরান্বিত করা।

প্রকল্পটির লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে পাঁচজন আইনজীবী, তিনজন কমিউনিটি স্বেচ্ছাসেবক, চারজন যুব উকিল নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া শিশু আইন, শিশু অধিকার সনদ বাস্তবায়নে পুলিশ কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবী, স্থানীয় নেতৃবৃন্দসহ অন্যান্য সংশ্লিষ্টদের সাথে সভা, কর্মশালা, প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

জামালপুর বগাবাইদ উচ্চ বিদ্যালয়ে শিশু সুরক্ষা কমিটির সভা

আপডেট সময় ১২:৩৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮