ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

জামালপুরে প্রকাশ্যে ধূমপানের দায়ে তিনজনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিস চত্বরে প্রকাশ্যে ধূমপান করার দায়ে তিন ব্যক্তিকে চার শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৪ জুলাই সকালে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. মেহেদী হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, নির্বাহী হাকিম মো. মেহেদী হাসান ২৪ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিস চত্বরে ধূমপানবিরোধী অভিযান চালান। এ সময় প্রকাশ্যে ধূমপান করার অভিযোগে জামালপুর সদর উপজেলার আড়ংহাটি গ্রামের মৃত জুলহাস উদ্দিনের ছেলে মো. নুর, দাপুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. মুরাদুজ্জামান ও চন্দ্রবোনা গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে মো. সেলিমকে আটক করা হয়। পরে ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত পণ্য নিয়ন্ত্রণ আইনের ৪(১) ধারায় তাদের কাছ থেকে চার শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের কনিষ্ঠ স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. মেহেদী হাসান এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

জামালপুরে প্রকাশ্যে ধূমপানের দায়ে তিনজনকে জরিমানা

আপডেট সময় ০৮:০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮