ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

সাংবাদিক লাভলু আনসারের বাসায় চুরির ঘটনায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
প্রবাসী সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের জামালপুর প্রতিনিধি সাংবাদিক লুৎফর রহমানের বাসার গ্রীল ভেঙ্গে ভেতর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও দলিলপত্র চুরির ঘটনায় মামলা দায়ের হয়েছে। সাংবাদিক লুৎফর রহমান ২৩ জুলাই সদর থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ২১ জুলাই রাতে শহরের কাছারিপাড়া নিউ কলেজ রোডে সাংবাদিক লুৎফর রহমানের বাসার গ্রীল ভেঙ্গে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। এ সময় স্ট্রিলের আলমিরা থেকে নগদ ১ লাখ ২৩ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, বিভিন্ন দলিলপত্র এবং একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

সদর থানার ওসি তদন্ত রাশেদুল হাসান জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। চুরির ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে ২০১৬ সালে ওই বাসার গ্রীল কেটে সাংবাদিক পরিবারকে জিম্মি করে মোটরসাইকেল নিয়ে যায় দুর্বৃত্তরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

সাংবাদিক লাভলু আনসারের বাসায় চুরির ঘটনায় মামলা দায়ের

আপডেট সময় ০৬:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮