ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল ওলামাদলের বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক হলেন কাজী মসিউর জামালপুর- ৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সিপিবির জুয়েল একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন

কাতারে অনুশীলন ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
কাতারে অনুশীলন ম্যাচে স্থানীয় আল মেসাইমির ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১৮ জুলাই মেসাইমির একাডেমি মাঠে অনুষ্ঠিত অনুশীলন ম্যাচে পিছিয়ে পড়ার পরও ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের দল।

ম্যাচের ২৬তম মিনিটে আল-হাবিবের গোলে এগিয়ে যায় স্বাগতিক মেসাইমির। তবে ম্যাচের ৮১তম মিনিটে শওকত হোসেন রনি গোলটি পরিশোধ করে দেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ম্যাচের পুরোটা সময় জুড়ে বেশ ভাল ফুটবল খেলেছে বাংলাদেশ। কয়েকটি গোলের সুযোগও সৃস্টি করেছিল। তবে সফল হতে পারেনি।

আসন্ন সাফ চ্যাম্পিয়নশীপ ও এশিয়ান গেমসকে সামনে রেখে নবনিযুক্ত ইংলিশ কোচ জেমি ডে’র তত্বাবধানে দুই সপ্তাহের অনুশীলনের জন্য কাতার গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গত মাসে দায়িত্ব নেওয়া এই ইংলিশ কোচ সেখান থেকে একটি ভাল কম্বিনেশনের দল গঠন করার চেষ্টা করছেন বলে বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা

কাতারে অনুশীলন ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ

আপডেট সময় ০২:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮