ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরে হরিজন কলোনিতে মদ বিক্রির দায়ে চারজনকে জরিমানা

জামালপুর হরিজন কলোনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা ৫০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ। ছবি : বাংলার চিঠি ডটকম

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলামের নেতৃত্বে জামালপুর হরিজন কলোনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজনকে ৪ হাজার টাকা জরিমানা ও ৫০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ ২০০ লিটার জাওয়া ধ্বংস করা হয়ছে। ১৮ জুলাই সকালে জামালপুর শহরের বজরাপুরে হরিজন কলোনিতে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের দলটি ১৮ জুলাই সকাল সাড়ে দশটায় জামালপুর শহরের বজরাপুরে হরিজন কলোনিতে অভিযান চালায়। এ সময় বিভিন্ন পাত্রে রাখা ৫০ লিটার চোলাই মদ ও মদ তৈরির ২০০ লিটার জাওয়া জব্দ এবং এর সাথে জড়িত হরিজন সম্প্রদায়ের তিন নারীসহ চারজনকে আটক করা হয়। আটকরা হলেন হরিজন কলোনির ময়না রানী বাসফোর, রেখা বাসফোর, আশা রানী বাসফোর ও সুনীল বাসফোর। ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(ঘ) ধারায় তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। অন্যদিকে জব্দকৃত চোলাই মদ ও মদ তৈরির উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হুমায়ুন কবীর ও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজ এ সময় উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুরে হরিজন কলোনিতে মদ বিক্রির দায়ে চারজনকে জরিমানা

আপডেট সময় ০৬:০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮