ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হুরুল আমিন মিলন ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতে রোডম্যাপ তৈরি করা হচ্ছে : তথ্যমন্ত্রী ইসলামপুরে বাজার উন্নয়ন নির্মাণ কাজে বাঁধায় হতাশ ব্যবসায়ীরা বকশীগঞ্জে অটোরিকশাভ্যান চুরি ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন হাতীভাঙ্গা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বকশীগঞ্জে ঈদ ফুড প্যাকেজ বিতরণ জামালপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি শুরু জামালপুরে সৈনিক সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে এক নারী মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের মাদক মামলার রায়ে নাজমা বেগম (৩৫) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রম কারদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলার অপর আসামি মোছা. মিতুকে (৩৫) বেকসুর খালাস দিয়েছে আদালত। ১২ জুলাই জামালপুরের বিশেষ দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নাজমা বেগম শেরপুর জেলার কলুরচর বেপারিপাড়া গ্রামের শাহ কামালের স্ত্রী এবং বেকসুর খালাস পাওয়া মোছা: মিতু জামালপুর শহরের বন্দেরবাড়ি এলাকার মো. নিজাম উদ্দিনের স্ত্রী।

মামলা সূত্রে জানা গেছে, র‌্যাব-১২ জামালপুর ক্যাম্পের একটি দল ২০১১ সালের ১ ডিসেম্বর দুপুরে বিশেষ অভিযান চালিয়ে জামালপুর পৌরসভার বন্দেরবাড়ি এলাকা থেকে নাজমা বেগম ও মোছা. মিতুকে ৪২ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ৭৩ হাজার টাকাসহ গ্রেপ্তার করে। এ ব্যাপারে র‌্যাবের জামালপুর ক্যাম্পের উপসহকারী পরিচালক মো. সালেক উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তার দু’জন মাদক কারবারিকে আসামি করে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জামালপুর থানার উপপরিদর্শক (এসআই) কাজী শাহ নেওয়াজ ২০১২ সালের ১০ জানুয়ারি গ্রেপ্তার ওই দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন। রায় ঘোষণার সময় দু’জন আসামিই আদালতে হাজির ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হুরুল আমিন মিলন

জামালপুরে এক নারী মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ০৫:২১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮