ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী

জামালপুর শহরের প্রধান সড়কের রেলওয়ে ওভারপাস ফ্লাইওভারে ফেলে রেখে যাওয়া বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল। সেনাবাহিনীর সহায়তায় সেটিকে ধ্বংস করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘাটাইল সেনানিবাস থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট ১৪ নভেম্বর, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। সেই ইউনিটের দু’জন সেনা সদস্য সেই বস্তুটিকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় রেলওয়ে ওভারপাসের নিচে স্থানীয় ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে যান।

জামালপুর : বোমা উদ্ধার এবং ধ্বংস করার প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি : বাংলারচিঠিডটকমসেখানে রাত সাড়ে ১১টার দিকে সেই বোমাটিকে তারা ধ্বংস করেন। তখন বিস্ফোরণের বিকট শব্দে ভূমি কেঁপে উঠে এবং বারুদের অগ্নিস্ফুলিঙ্গ দেখা যায়।

অন্যদিকে প্রায় সাড়ে ৫ ঘন্টা বন্ধ থাকার পর রাত ১১টার দিকে রেলওয়ে ওভারপাস ফ্লাইওভার খুলে দেওয়া হয় যানবাহন চলাচলের জন্য।

এর আগে ১৪ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে এই রেলওয়ে ওভারপাসের মাঝামাঝি কে বা কারা যেন লাল কসটেপ দিয়ে পেঁচানো একটি বড় কৌটা রেখে যায়। সেটি এই রেলওয়ে ওভারপাসে ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থীর নজরে আসে। পরে সেটি বোমাসদৃশ বস্তু বলে জনমনে ছড়িয়ে পড়ছিল।

জনপ্রিয় সংবাদ

আপডেট সময় ১২:১৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬