বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নির্বাচিত হয়েছেন জামালপুর সদর থানার ওসি তদন্ত নাজমুল জান্নাত শাহ। ১১ নভেম্বর, বুধবার সকালে ময়মনসিংহের রেঞ্জ অফিসে সেরা ওসি তদন্তের পুরস্কার গ্রহণ করেন তিনি।
জামালপুর সদর থানা সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের কর্মদক্ষতায় তিনি পুলিশের ময়মনসিংহ রেঞ্জের সেরা টানা দুই বার সেরা ওসি তদন্ত নির্বাচিত হয়েছেন। মামলা তদন্তসহ বিভিন্ন মানদণ্ডে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। ময়মনসিংহের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান তাকে শ্রেষ্ঠ ওসি তদন্তের সম্মাননা প্রদান করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নামজুস সাকিব এই প্রতিবেদককে বলেন, টানা দুই মাস ধরে শ্রেষ্ঠ ওসি তদন্ত নির্বাচিত হয়েছেন সদর থানার ওসি তদন্ত নাজমুল জান্নাত শাহ। এটা আমাদের জন্য সম্মানের। এর আগে আমাদের নারীরাও রেঞ্জের সেরা হয়েছে।
ওসি তদন্ত নাজমুল জান্নাত শাহ এই প্রতিবেদককে বলেন, এসপি স্যার এবং ওসি স্যারসহ জ্যেষ্ঠ অফিসারদের দিকনির্দেশনা এবং সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে। সকলের নিয়মিত সহযোগিতা পেলে সেবামূলক পেশা হিসাবে উৎকৃষ্ট পুলিশিং উপহার দিতে সব সময় সচেষ্ট থাকব।
মশিউর রহমান : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 


















