ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

ইসলামপুর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর, রবিবার ইসলামপুর পৌর বিএনপ এই কর্মসূচির আয়োজন করে।

দিবসটি উপলক্ষ্যে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার উপর গুরুত্বারোপ করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাবের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, এ কে এম শহিদুর রহমান, জয়নাল আবেদীন সরকার, সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল প্রমুখ।

আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শোভযাত্রায় অংশ নেন।

ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

আপডেট সময় ০৯:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬