কর্ম এলাকার ১০ হাজার পরিবারের মাঝে স্বাস্থ্য, পুষ্টি এবং ওয়াস বিষয়ে ধারণা ও সচেতনতা সৃষ্টির মাধ্যমে সুস্থ শিশু এবং সক্ষম গড়ে তোলার লক্ষ্যে কমিউনিটি ফ্যাসিলিটেটরদের মাঝে জামালপুরে তিনদিনব্যপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
৮ নভেম্বর, রবিবার জামালপুর সুইড ভবন মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, ওয়ার্ল্ড ভিশন জামালপুর এরিয়া ডেভেলপমেন্ট কর্মসূচির (এডিপি) সিনিয়র ম্যনেজার অরবিন্দ এস গোমেজ, উন্নয়ন সংঘের এডিপি ম্যানেজার মিনারা পারভীন প্রমুখ।
প্রশিক্ষণে ৪৬ জন কমিউনিটি ফ্যাসিলিটেটর অংশ নেন। জামালপুর পৌরসভা, লক্ষ্মীরচর ও শরিফপুর ইউনিয়নে এসব ফ্যাসিলিটেটরগণ ১০ হাজার পরিবারের মাঝে সচেতনতা বৃদ্ধিমূলক কাজ করছেন।

উদ্বোধনী বক্তৃতায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা বলেন, সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘে স্বাস্থ্য, পুষ্টি এবং ওয়াস বিষয়ে দীর্ঘদিন ধরে সফলভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এতে স্বাস্থ্য বিভাগের জন্য সহায়ক ভূমিকা তৈরি হচ্ছে। সংস্থা দুটির প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ, জামালপুর এডিপির আওতায় জামালপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে এবং পৌরসভার ওয়ার্ডগুলোতে প্রাক প্রথমিক শিক্ষা কার্যক্রম, অ্যাডভোকেসি, কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি, স্পন্সরশিপসহ শিশুদের সর্বোত্তম সুরক্ষায় বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 


















