ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ

তালবীজ হাতে সবুজে নিরাপদ থাকি সংগঠনের প্রতিষ্ঠাতা সমাজকর্মী আক্কাস আলী এবং প্রধান উপদেষ্টা শিক্ষক রেজাউল করিম নোমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

“সবুজে নিরাপদ থাকি” সংগঠনের উদ্যোগে এবং “একটি চারা আশার ধারা” স্লোগানকে প্রতিপাদ্য মেনে জামালপুর সদর উপজেলার ৫ নম্বর ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দার নায়েবালী মোড় থেকে রুহুলী গ্রাম ও এর আশেপাশের রাস্তার পাশে অত্যন্ত আনন্দঘন পরিবেশে তিন শতাধিক তালের বীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ রক্ষা এবং গ্রামের সাধারণ মানুষকে বজ্রপাতের মত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদ রাখতে মানবকল্যাণমূলক এই চমৎকার আয়োজনটি সম্পন্ন হয়।

সবুজে নিরাপদ থাকি সংগঠনটির প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আক্কাস আলী এবং প্রধান উপদেষ্টা ও সমন্বয়কারী, স্বনামধন্য শিক্ষক রেজাউল করিম নোমানের নেতৃত্বে এলাকাবাসীকে সাথে নিয়ে এই মহতি উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

জামালপুর : সবুজে নিরাপদ থাকি সংগঠনের নেতৃবৃন্দ তালবীজ রোপণ করছেন। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইটাইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান গোপন, বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক হুমায়ুন কবির এবং জনপ্রিয় উপস্থাপক ও সমাজকর্মী মোহাম্মদ আরিফুল হক সরকার। এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী মোখসেদুর রহমান চানুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

তালবীজ রোপণের এই সময়োপযোগী কর্মসূচিকে এলাকাবাসী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। এর ভূয়সী প্রশংসাও করেছেন। শেকড়ের মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে দেশের বিভিন্ন প্রান্তে থাকা ইটাইল ইউনিয়নের কৃতি সন্তানদের এই ধরনের মহৎ প্রচেষ্টা ও ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে- এমনটাই স্থানীয় এলাকাবাসীর প্রত্যাশা।

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ

আপডেট সময় ১১:১৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬