ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় সাভার-আশুলিয়ায় কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা, মজুরি বোর্ড গঠনে স্বস্তি ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯ ইরানকে ‘কঠোর আঘাত’ করার হুঁশিয়ারি ট্রাম্পের যুক্তরাষ্ট্র শর্ত মানলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী অপরাজিতার আয়োজনে যুব দিবস উদযাপিত

ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ

ইসলামপুর : আলাই বিলে শিশু নিখোঁজের ঘটনায় উৎসুক জনতা ভিড় করেন বিলপাড়ে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর  উপজেলা সদর ইউনিয়নের পচাবহলা আলাই বিলে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে রাতুল শেখ (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। ১১ অক্টোবর, রবিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ রাতুল শেখ উপজেলার পচাবহলা ঘোনাপাড়া এলাকার বাসিন্দা আলাল শেখের পুত্র।

স্থানীয়রা জানান, ১১ অক্টোবর দুপুরে বন্ধুদের সঙ্গে আলাইবিলে গোসল করতে নামে রাতুল শেখ। গোসল শেষে অন্য বন্ধুরা পানি থেকে উঠে এলেও রাতুলকে তারা দেখতে না পেয়ে পরে দ্রুত পরিবারকে খবর দেয়। পরে পানিতে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।

ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মাজহারুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, ইসলামপুরে ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। বিষয়টি জেলা সদরে জানানো হয়েছে। দ্রুত উদ্ধার কার্যক্রমের ব্যবস্থা নেয়া হবে।

শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড

ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ

আপডেট সময় ০৯:৩৬:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬