ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মাদারগঞ্জ : বজ্রপাতে মারা গেছেন কৃষক রুস্তম আলী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে রুস্তম আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

২৪ জুন, বুধবার বিকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের ফুলজোড় উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী ওই এলাকার সোহরাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৪ জুন বিকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে রুস্তম আলী মাঠ থেকে গরু আনতে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এতে সেখানেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এ প্রতিবেদককে বলেন, বজ্রপাতে কৃষক রুস্তম আলীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৯:৩৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬