ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় সাভার-আশুলিয়ায় কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা, মজুরি বোর্ড গঠনে স্বস্তি

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঢাকা : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : পিআইডি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি, সাহিত্যিক বা ঔপন্যাসিকই ছিলেন না; তিনি ছিলেন গভীর সমাজমনস্ক ও দূরদর্শী চিন্তক, যিনি সমাজ, রাষ্ট্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং মানবসভ্যতার ভবিষ্যৎ সংকট সম্পর্কে অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা ধারণ করতেন।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৮ মে, শুক্রবার ঢাকায় শিল্পকলা একাডেমির নাট্যশালায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য, প্রবন্ধ ও চিন্তাচেতনার বিস্তৃতি ছিল সমাজ, অর্থনীতি, বিজ্ঞান ও মহাবিশ্ব পর্যন্ত। তিনি বলেন, রবীন্দ্রনাথ চলমান রাজনীতির উত্তাল তরঙ্গের মধ্যেও গভীর পর্যবেক্ষণ করার অসাধারণ ক্ষমতা রাখতেন।

তথ্যমন্ত্রী উল্লেখ করেন, রবীন্দ্রনাথ তাঁর ‘রাশিয়ার চিঠি’ গ্রন্থে সমাজতান্ত্রিক ব্যবস্থার যান্ত্রিকতা এবং মানুষের স্বাভাবিক মানবিক প্রবৃত্তির সঙ্গে এর সম্ভাব্য দ্বন্দ্ব সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি বলেন, আজকের বাস্তবতায় সেই সংকটের অনেক দিকই সত্য প্রমাণিত হয়েছে।

মন্ত্রী আলবার্ট আইনস্টাইন ও রবীন্দ্রনাথের ঐতিহাসিক সংলাপের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বিজ্ঞান অসংখ্য বিস্ময় সৃষ্টি করলেও বিজ্ঞানের বাইরেও যে বিশাল এক জগৎ রয়েছে, সে বিষয়ে রবীন্দ্রনাথ আইনস্টাইনের মতো বিজ্ঞানীকেও ভাবতে উদ্বুদ্ধ করেছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথের কবিতা আজ বাংলাদেশের জাতীয় সংগীত। তাঁর রচনা আজও মানুষের চেতনা, জাতীয়তাবোধ ও মানবিক মূল্যবোধকে প্রভাবিত করে চলেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বক্তব্য রাখেন।

সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আপডেট সময় ১১:১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬