ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে সবার সহযোগিতা চাই : পুলিশ সুপার যাবের সাদেক

সরিষাবাড়ী : ব্যাটমিন্টন টুর্নামেন্টের সমাপণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। ছবি : বাংলারচিঠিডটকম

পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ ব্যাটমিন্টন টুর্নামেন্ট।২৪ জানুয়ারি, শনিবার রাতে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়ার উদ্যোগে থানা প্রাঙ্গণে এই টুর্নামেন্টর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

৩ জানুয়ারি, শনিবার থেকে এ টুর্নামেন্ট শুরু করা হয়। টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনাল ম্যাচে সরিষাবাড়ী এমআরসি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জামালপুর আলফা টু দল। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেন বিজিত দলের আশরাফ উদ্দিন।

ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

সরিষাবাড়ী : ব্যাটমিন্টন টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। ছবি : বাংলারচিঠিডটকম

পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’-টুর্নামেন্টে পুলিশ সদস্য ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। এতে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে একটি সেতুবন্ধন রচিত হল। সাথে সাথে তাদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের সুযোগ সৃষ্টি হয়। এতে তাদের পেশাদারী মনোভাব আরও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সর্বদাই প্রস্তুত রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেউ পেশীশক্তি প্রদর্শন করতে পারবে না। নির্বাচনে কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে পুলিশ যথাযথভাবে আইনি ব্যবস্থা নিবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে সবার সহযোগিতা চাই।

ব্যাটমিন্টন টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাসনিমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ (পিপিএম), জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দিন সরকার, পুলিশের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে সবার সহযোগিতা চাই : পুলিশ সুপার যাবের সাদেক

আপডেট সময় ০৯:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬